প্রিন্ট এর তারিখঃ Jul 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 11, 2026 ইং
নলডাঙ্গায় মহাসড়কে দুর্ঘটনায় যুবক নিহত

(নাটোর) জেলা সংবাদদাতা :
নাটোরের নলডাঙ্গায় নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা সাগর (২১) নামে এক যুবক নিহত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই ২০২৬) সন্ধ্যার দিকে নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের বাজেহালতি ব্রীজের নিকট এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, মিনি কক্সবাজার খ্যাত নলডাঙ্গার পাটুল খোলাবাড়িয়া বিল থেকে অনুষ্ঠান শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলো সাগর। পথিমধ্যে নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বাজেহালতি ব্রীজের কাছে বিপরীত দিক থেকে আসা ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত সাগরকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। মৃত সাগর নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নজিপুর ঘোষপাড়া গ্রামের শ্রী: মানিকের ছেলে।
এবিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আলম জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ইউসুফ হোসেন
জেলা সংবাদদাতা, নাটোর।
মোবাঃ ০১৭২২-৬১২৮৩৮।
তাং ১১ জুলাই ২০২৬।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪